সুনামগঞ্জের ৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ০৮:৫৩আপডেট : ১০ মার্চ ২০১৯, ১০:০২

সুনামগঞ্জের ৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ৯টি উপজেলার ৫৪১টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রবিবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে ভোট গ্রহণ শুরু হয়।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থীসহ ১৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি উপজেলার ১৩ লাখ ৬৩ হাজার ৬৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে। তাদের মধ্যে মহিলা ৬ লাখ ৮১ হাজার ৪৪৮ জন ও পুরুষ ভোটার ৬ লাখ ৮২ হাজার ২২২ জন। এসব উপজেলার ৩১৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্র কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। এছাড়া ২২৩টি সাধারণ কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
সুনামগঞ্জের ৯ উপজেলায় ভোটগ্রহণ চলছে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণের জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। নির্বাচন পরিচালনার জন্য মোবাইল টিম, স্টাইকিং ফোর্স, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসের নেতৃত্বে তদারকি টিম মাঠে কাজ করছে।
উল্লেখ্য, জেলার ১১টি উপজেলার মধ্যে গত শুক্রবার জামালগঞ্জ উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া জগন্নাথপুর উপজেলায় গেলবার পুন: নির্বাচন হওয়ায় এখানে এ মেয়াদে কোনও নির্বাচন হচ্ছে না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম