দেয়ালে পোস্টার লাগানোসহ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বর্তমান চেয়ারম্যানসহ ৩ প্রার্থীকে ৩৯ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন,শ্রীমঙ্গল উপজেলা বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী রনধীর কুমার দেব (নৌকা)। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী লিটন আহমদ (টিউবওয়েল)। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিরীন আক্তার (কলস)। তাকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেছেন।








