বন্যপ্রাণী গবেষক তানিয়া খানের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ মার্চ ২০১৯, ০৩:৩৩আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০৩:৩৬
image

তানিয়া খান মারা গেছেন ‘সেভ আওয়ার আনপ্রোটেক্টেড লাইফের’ (সোল) পরিচালক ও বন্যপ্রাণী গবেষক তানিয়া খান।  বুধবার (১৩ মার্চ) হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধের ফলে তার মৃত্যু হয়। প্রাণবৈচিত্র রক্ষায় মৌলভীবাজারে নিজ উদ্যোগে গড়ে তোলা প্রতিষ্ঠান সোলের পরিচালক ছিলেন তিনি।
মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শামসুল মুহিত চৌধুরী বাংলা ট্রিবিউনকে  জানিয়েছেন, ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে তানিয়া খানের। সাড়াশব্দ না পেয়ে সকাল ১০টার দিকে বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং সেখানে তাকে মৃত অবস্থায় পান।
শামসুল মুহিত চৌধুরী আরও জানিয়েছেন, ১২ দিন আগে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তানিয়া খান চারদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আর বুধবার তার মৃত্যু হয়। তাকে বাড়ির পাশে কালেঙ্গা কবরস্থানে সমাহিত করার কথা।
তানিয়া খান ফরেস্ট রেঞ্জ অফিসার এম মুনির আহমেদের স্ত্রী। ২০১৫ সালে তার স্বামী দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যুর পর তানিয়া খান বন্যপ্রাণী গবেষণার কাজে মৌলভীবাজারে স্থায়ীভাবে থেকে যান। তার স্থায়ী ঠিকানা ঢাকা জেলায়। তিন মেয়ে ও এক ছেলের সবাই ঢাকায় বসবাস করেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম