রাজনৈতিক কারণে আ.লীগ নেতাকে হত্যা, অভিযোগ পরিবারের

সুনামগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১৯:১০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:২৭

নিহত আ.লীগ নেতার স্বজনদের আহাজারি  জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন বলে স্বজনদের অভিযোগ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজনরা।

নিহত জয়নালের ভাতিজা আরশাদ মিয়া বলেন, ‘জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদে সদস্যপদে উপনির্বাচন হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে গ্রামের একটি প্রভাবশালী মহল চাচার ওপর ক্ষিপ্ত ছিল। নিহত জয়নাল আবেদীন সদস্য প্রার্থী রাশেদা আক্তারের পক্ষে এলাকায় কাজ করছিলেন। এ কারণে ওই মহলটি তার ওপর ক্ষিপ্ত ছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে।

নিহতের বোন রিনা আক্তার বলেন, তার বাবা মুসলিম উদ্দিন ছিলেন তৎকালীন বৃহত্তর রঙ্গাচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাদের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জয়নাল ছাত্রলীগ করতো। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হয়। সব সময় রাজনীতি ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। এ কারণে এলাকায় তার বেশ শত্রু সৃষ্টি হয়েছিল। এছাড়াও তার ভাই সব সময় এলাকার গরিব মানুষের পক্ষে কথা বলতেন। এ কারণে অনেকের স্বার্থ ক্ষুণ্ন হতো। তারাই এ ঘটনার সঙ্গে জড়িত।’

নিহত আ.লীগ নেতা জয়নাল আবেদীন নিহতের ছেলে মঙ্গলকাটা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আরিফ হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতের মা আনোয়ারা বেগম ও স্ত্রী আফরোজা আক্তার।

ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যায় স্বজনরা। এলাকাবাসী হত্যার সঙ্গে জড়িত সেলিমকে রক্তাক্ত কাপড়চোপড়সহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সব বিষয় মাথায় নিয়ে তদন্ত করছে। তদন্তে যাদের নাম আসবে তাদের আইনের আওতায় আনা হবে। কোনও ছাড় দেওয়া হবে না। পুলিশ বিভিন্নভাবে ঘটনার তথ্য ও কারণ উদঘাটনে কাজ করছে। ঘটনার পরপর চারজনকে আটক করেছে পুলিশ। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও মো. হায়াতুন নবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও ডিবি ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্তসহ আলামত সংগ্রহ করেছেন।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক