সিকৃবি শিক্ষার্থীকে হত্যা

বাসচালক ও হেলপারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ০৯:২৪আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৯:২৪

ঘোরী মো. ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার ঘটনায় বাসচালক ও হেলপারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দিয়েছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ । রবিবার (২৪ মার্চ) বিকাল পাঁচটার দিকে বাসচালক জুয়েল আহমদ ও হেলপার মাসুক আলীকে আদালতে চালান দেওয়া হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (ডিউটি অফিসার) বিকাশ বিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নিহতের পরিবারের কেউ না আসায় মামলা রুজু হয়নি। পরে ঘাতক বাসচালক ও হেলপারকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হয়তো সোমবার নিহতের পরিবারের অভিভাবক আসার কথা রয়েছে। আসলেই নিয়মিত মামলা রুজু হবে।’
মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো.আব্দুল হাই চৌধুরী বলেন, ‘বাসচালক ও হেলপারকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দিনের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
এদিকে, সিকৃবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে পরিবহন শ্রমিকরা চালক জুয়েলকে আটক করে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করে। সেখানে রাতেই তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটক জুয়েল আহমদের বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে হেলপার মাসুক আলীকে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার শ্বশুরবাড়ি ছাতকের সিংচাপইড়র গ্রাম থেকে আটক করা হয়। রাতেই তাকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ওয়াসিমসহ ১১ জন শিক্ষার্থী হবিগঞ্জের দেবপাড়ায় বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। শনিবার বিকালে ফেরার পথে তারা ময়মনসিংহ-সিলেট রোডের উদার পরিবহনের একটি বাসে ওঠেন। ভাড়া নিয়ে বাসের হেলপারের সঙ্গে তাদের বিবাদ হয়। একপর্যায়ে বাসের হেলপার ওয়াসিমসহ আরেকজনকে ধাক্কা দেন। এতে ওয়াসিম বাস থেকে পড়ে যান এবং চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এ সময় তার সঙ্গে থাকা রাকিব হোসেন নামে আরেকজন শিক্ষার্থী বাস থেকে লাফ দিয়ে নামেন। ওয়াসিমকে দ্রুত প্রাইভেটকারে করে সিলেট এম এ জি ওসমানী সদর হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরী মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভিনের ছেলে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম