সিকৃবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যা: চালক ৫ দিনের রিমান্ডে

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৫:২১আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৫:২১

রিমান্ড

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ঘোরী মো.ওয়াসিম আফনানকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় আটক বাসচালকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।

মৌলভীবাজার আদালতের কোর্ট ইন্সপেক্টর মো.আব্দুল হাই চৌধুরী দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়েরের পর আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের  রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

প্রসঙ্গত, সোমবার দুপুরে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড। (মামলা নং-২২, তারিখ ২৫/৩ ২০১৯ইং, ধারা ৩০২/৩৪)।

মামলার আসামিরা হলেন, বাস চালক জুয়েল আহমদ (৪০), হেলপার মাসুক মিয়া (৩১) ও সুপারভাইজার শেফুল মিয়া (৩৫)। তবে সুপারভাইজার এখনও পালতক রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের