সিকৃবি শিক্ষার্থী ওয়াসিমের লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ

মৌলভীবাজার প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১৯:৫৭আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৯:৫৭

নিহত ঘোরী মো. ওয়াসিম আফনান




মৌলভীবাজারের শেরপুরে মহাসড়কে একটি বাস থেকে ফেলে দিয়ে সিকৃবি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।  মৌলভীবাজার আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  কাজী বাহাউদ্দীন  এ আদেশ  দেন।
মঙ্গলবার মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সোহেল আহাম্মদ  বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার মৌলভীবাজার অতিরিক্ত  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দীন  হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও নবীগঞ্জ থানার ওসির উপস্থিত লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।  প্রতিবেদনে দ্রুত ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ’


মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে পরিবারের সদস্যরা  ময়নাতদন্ত করবে না মর্মে লিখিত আবেদন করে লাশ নিয়ে যায় এবং দাফন করে। মামলার পর আদালত কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত. গত ২৩ মার্চ বিকেলে মৌলভীবাজার সদর উপজেলায় কথা কাটাকাটির কারণে ওয়াসিমকে চলন্ত বাস থেকে ফেলে দেয় হেলপার।


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ঘোরী মো. ওয়াসিম আফনানকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত বুধবার (২৭ মার্চ)  দুপুর ১২টায় শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেন মৌলভীবাজার আদালতের র্কোট ইন্সপেক্টর মো. আব্দুল হাই চৌধুরী। 


এর আগে  মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন সিকৃবি প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড। 

মামলার আসামিরা হলেন, বাস চালক জুয়েল আহমদ (৪০), হেলপার মাসুক মিয়া (৩১) ও সুপারভাইজার শেফুল মিয়া (৩৫)। তবে সুপারভাইজার এখনও পলাতক রয়েছে।

নিহত ওয়াসিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামের ঘোরী মো. আবু জাহেদ মাহবুব ও ডা. মীনা পারভীনের ছেলে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের