হতাশ হওয়ার কারণ নেই, দেশ এগিয়ে যাচ্ছে: তাজুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৯:১৪আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৯:৩১

বক্তব্য রাখছেন তাজুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, ‘বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দরিদ্র বিমোচন, হাওরের ফসল উৎপাদন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ সব খাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করা হচ্ছে। হতাশ হওয়ার কোনও কারণ নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিন হলো শুভদিন।’

শনিবার (২০ এপ্রিল) বিকালে সুনামগঞ্জের মধ্যনগরে উবদাখালী নদী ও কায়েতকান্দা গ্রামের সুমেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মধ্যনগর থানা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘উন্নয়নের স্বার্থে নৌকার প্রতি সমর্থন অব্যাহত রাখুন। তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। হাওরবাসীর সমস্যা সমাধানের জন্য ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘হাওরবাসীর জীবনমানের উন্নয়নে অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। হাওরবাসীকে অবহেলা করে উন্নত বাংলাদেশের স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন না, জাতিরজনক বঙ্গবন্ধুও দেখেন নাই, আওয়ামী লীগও দেখে না।’

ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম