নবীগঞ্জে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১৯:০১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৯:১৭

হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে তিমিরপুর এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক দত্ত (২১) উপজেলার মুরাদপুর গ্রামের অলক দত্তের ছেলে। তিনি নবীগঞ্জ কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। আহত শুভ দাস (২০) একই গ্রামের সুদাংশু দাসের ছেলে। তাকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, আজ (মঙ্গলবার) বিকালে অনিক ও তার বন্ধু শুভ হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসছিলেন। তিমিরপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও শুভ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে যাওয়ার পথে অনিক মারা যান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের