হবিগঞ্জে বজ্রাঘাতে শিশুসহ ২ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১৬:১২আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১৬:৩০

বজ্রাঘাতে নিহতের লাশ নিয়ে হাসপাতালে যাচ্ছে এলাকাবসী

হবিগঞ্জে বজ্রাঘাতে শিশুসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার নাজিপুরপুর গ্রামের ডেঙ্গু মিয়া (৫০) ও বানিয়াচং উপজেলার সাঙ্গর গ্রামের মনফর মিয়ার কন্যা সালমা (৮)।
স্থানীয় পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক আরিফ জানান, রবিবার নাজিরপুরের গুঙ্গিয়াজুরি হাওরে একদল কৃষক  ধান কাটতে যায়। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই কৃষক ডেঙ্গু মিয়া নিহত হয়। এ ঘটনায় আহত হয় তার ৩ ছেলে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর দিকে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে বাড়ির আঙিনায় খেলা করার সময় বজ্রাঘাতে সালমা আক্তার আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ দাশ জানান, সালমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে সে রাস্তায় মারা গেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম