মৌলভীবাজারে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ মে ২০১৯, ০৪:৪৯আপডেট : ০৭ মে ২০১৯, ০৪:৫১

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বাজার তদারকি মৌলভীবাজারে পাঁচ  ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর । সোমবার (৬ মে) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এ জরিমানা করেন। সদর উপজেলার পশ্চিমবাজার, মাছের বাজার ও টিসি মার্কেটে এ অভিযান চালানো হয়।

মো. আল-আমিন বলেন, ‘ওজনে কম দেওয়া, মূল্য তালিকা না রাখা ও নির্ধারিত মূল্য থেকে বেশি মূল্য নেওয়াসহ বিভিন্ন অপরাধে তাদেরকে জরিমানা করা হয়। পশ্চিমবাজারের সুমনের মাংসের দোকানকে ৫শ, মাছবাজারের চুনু মিয়ার মাছের দোকানকে ১ হাজার, মিজানের মাছের দোকানকে ২ হাজার, শাহাজাহানের মাছের দোকানকে ২ হাজার, টিসি মার্কেটের মৌলভীবাজার পোল্ট্রি হাউজকে ১ হাজার টাকাসহ মোট ৬ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।’

অভিযানে মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক মহিম দে ও পুলিশ লাইনের পুলিশ সদস্যরা সহযোগিতা করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম