নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি
১০ মে ২০১৯, ১৭:৫১আপডেট : ১০ মে ২০১৯, ১৮:০৫

হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে যাওয়ায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহত দু’জন হলেন– মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে চা বিক্রেতা আইয়ুব আলী (৬৭) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাইগদা গ্রামের আবন মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (৪৫)। আহত চারজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, আজ বেলা ৩টার দিকে সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক ছেড়ে দোকানের ভেতরে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দু‘জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ওসি আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেছে। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম