চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বে গণপিটুনিতে যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
১২ মে ২০১৯, ০৯:২৪আপডেট : ১২ মে ২০১৯, ০৯:৩৯

মৌলভীবাজার মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় চাঁদা আদায় নিয়ে দ্বন্দ্বে গণপিটুনিতে রুবেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ মে) বিকালে এ ঘটনা ঘটে। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে হিলালপুর এলাকায় রুবেল মিয়া ও তার সহযোগীদের চাঁদা আদায় নিয়ে ওই এলাকার রুমান, তুহিন, রুহিন ও বাবুলের সঙ্গে কথাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষ ও স্থানীয়দের গণপিঠুনিতে রুবেল গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন। সেখানে যাওয়ার পথে রুবেল মারা যান।

রুবেলের মৃত্যুর খবর শুনে তার বড় ভাই পীর আজাদের নেতৃত্বে বেশ কয়েকজন সিলেট-মৌলভীবাজার সড়কের গাড়ি ভাঙচুর করে। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রুবেল শহরতলীর হিলালপুর এলাকার মৃত ছইদ উল্লাহর ছেলে। তার নেতৃত্বে একটি বাহিনী রয়েছে, যাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ চাঁদাবাজি, ছিনতাই ও চুরির একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম