মাছ ব্যবসায়ীর ঝুড়িতে এসিল্যাল্ডের লাথি, মীমাংসা করলেন এমপি

সিলেট প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৬:১৪আপডেট : ২১ মে ২০১৯, ০৮:৩৭

মাছ ব্যবসায়ীর ঝুড়িতে এসিল্যাল্ডের লাথি, মীমাংসা করলেন এমপি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ববাজার ডাকবাংলোর সামনে ব্যবসায়ীর মাছের ঝুড়ি লাথি দিয়ে ড্রেনে ফেলে দেওয়ার ঘটনাটি মীমাংসা করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সোমবার (২০ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করা হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে দেন এমপি সামাদ।
বৈঠকে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ‘আগামীতে মাছ ব্যবসায়ীদের জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হবে। তারা যেন সেখানে বসে ব্যবসা পরিচালনা করতে পারেন এজন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
বিষয়টি নিশ্চিত করে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘এমপি নিজ উদ্যোগে বিষয়টি মীমাংসা করে দেন। বৈঠকে ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিষয়টি সমাধানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাছ ব্যবসায়ী হাসান মিয়া ও লায়েক আহমেদ।
ওই বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, এসিল্যান্ড সঞ্চিতা কর্মকার, মাইজগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাসিত, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত রবিবার (১২ মে) সিলেটের ফেঞ্চুগঞ্জের পূর্ববাজার ডাকবাংসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব বাজার ডাকবাংলোর সামনে ব্যবসায়ীর মাছের ঝুড়ি লাথি দিয়ে ড্রেনে ফেলে দেওয়ার ঘটনাটি মীমাংসা করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। সোমবার (২০ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করা হয়।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী