ঈদকে সামনে রেখে সিলেটে তিন স্তরের নিরাপত্তা

সিলেট প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৭:১৯আপডেট : ২৬ মে ২০১৯, ১৭:৩৮

ঈদকে  সামনে রেখে সিলেটে তিন স্তরের নিরাপত্তা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থী বা স্বার্থান্বেষী মহল এবং চুরি, ছিনতাইসহ যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হতে পারে সেজন্য সিলেটে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোশাকে ও মোটরসাইকেল টহলসহ র‌্যাব সদস্যরা শপিংমল, জনবহুল, গুরুত্বপূর্ণ এলাকা, মসজিদ ও তার আশপাশ এলাকায় সতর্কতার সঙ্গে অবস্থানে থাকবে। এছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশনে বিস্ফোরক বা অন্য কোনও সন্দেহজনক দ্রব্যাদি শনাক্তকরণে নিরাপত্তা নজরদারিসহ বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে।

সিলেট র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার ওবাইন (গণমাধ্যম) বলেন, ‘জঙ্গি তৎপরতা ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে সাধারণ জনগণকে আমরা বিশেষ নিরাপত্তা দিই। আসন্ন ঈদে সিলেটের মানুষজনকে নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। ইতোমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম