হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৮:৩৮আপডেট : ২৬ মে ২০১৯, ১৯:১৬

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন দুদকের কর্মকর্তারা। একই সঙ্গে সাত দিনের মধ্যে সব সমস্যা সমাধানের নির্দেশ দেন তারা। রবিবার (২৬ মে) দুপুরে দুদক হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন বলেন, ‘সকাল থেকেই সিভিল পোশাকে হবিগঞ্জ সদর হাসপাতালে অবস্থান নেয় দুদক হবিগঞ্জ কার্যালয়ের একটি প্রতিনিধি দল। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখি।’
তিনি আরও বলেন, ‘দুপুরের দিকে ফের অভিযান চালানো হয়। এ সময় বহির্বিভাগে ডাক্তার না থাকা, নার্সদের দায়িত্ব অবহেলা ও সরকারি ওষুধ বিতরণের অনিয়ম দেখা যায়। পরে এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেওয়া হয়।’
তিনি বলেন, ‘সব সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাত দিনের মধ্যে যদি তারা সমস্যার সমাধান না করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম