এটুআইয়ের ডিজিটাল সেন্টার ই-কমার্স হাব হবে: পলক

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০১৯, ২১:৩৭আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৭

বক্তব্য রাখছেন জুনাইদ আহমেদ পলক (ছবি– প্রতিনিধি)

সরকারের অ্যাকসেস টু ইনফরমেশনের (এটুআই) ডিজিটাল সেন্টারগুলোকে ই-কমার্স হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২০ জুন) বিকালে সিলেট নগরের একটি কনভেনশন সেন্টারে সিলেট বিভাগীয় উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পলক বলেন, ‘মাত্র ৮ বছরে ডিজিটাল সেন্টার হয়ে উঠেছে ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ডিজিটাল সন্তানের স্বীকৃতি দিয়েছেন। ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার সুফল এখন দৃশ্যমান। এটি প্রতিষ্ঠার ফলে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ সব খাতেই তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করা হবে। এ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১০০টি ডিজিটাল সেবা উন্মুক্ত করা হবে।’

সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও এটুআইয়ের উপসচিব ও লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. পারভেজ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এটুআইয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক পিএএ মো. মোস্তাফিজুর রহমান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম