শাবিতে প্রতিপক্ষের মারধরে ছাত্রলীগ কর্মী আহত

শাবি প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৯:৪৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৯:৫১

 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাকিবুল হাসান মিলন নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধর করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। সোমবার (২২ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ক্যাম্পাসের অর্জুনতলায় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় মিলনের বন্ধুরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মারধরের শিকার মিলনের দাবি, আমার ওপর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের কয়েকজন অনুসারী এ হামলা চালিয়েছেন। তারা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আমাকে আহত করে।

আহত মিলন অভিযোগ করেন, ‘আমি ক্লাস থেকে বের হয়ে অর্জুনতলার দিকে যখন আসি তখন ইমরান খানের অনুসারী সাদ্দাম হোসেন লিখন, রোহিতুজ্জামান নাজমুল, মনোয়ার হোসেন, সাজ্জাদ, মাসুদ, মুন, তন্ময়, অমিতসহ কয়েকজন জুনিয়র কর্মী যৌথভাবে আমার ওপর হামলা চালায়।’

 জানা যায়, রাকিবুল হাসান মিলন বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী।

সম্প্রতি আবু সাঈদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার পর ক্যাম্পাসে তার অনুসারীরা তৎপর হয়ে উঠেছে। এতে ছাত্রলীগের অন্য গ্রুপগুলোর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আবু সাঈদকে ছাত্রলীগের সাবেক জাকির-সোহাগ কমিটি আজীবন বহিষ্কার করেছিল, সে সময় ক্যাম্পাস থেকে তিনি বিতাড়িত হন। এখন আবার সাঈদের অনুসারীরা ক্যাম্পাসে সংগঠিত হতে চাইছে।

এ বিষয়ে শাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি আমরা দেখছি।’

প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘আমি মারধরের ঘটনাটি অবগত হয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের