বড়লেখা ইউনিয়নের উপনির্বাচনে আ.লীগ প্রার্থী জয়ী

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ০৩:১৭আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৪:১৪

সিরাজ উদ্দিন মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ উদ্দিন জয়ী হয়েছেন।  রিটার্নিং অফিসার মো. এনামুল হক বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

এনামুল হক বলেন, ‘পাঁচ হাজার ৯০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সিরাজ উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম মামুন আনারস প্রতীকে দুই হাজার ৫৭৩ ভোট এবং ইসলাম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন এক হাজার ৮৬৪ ভোট।

এর আগে সকাল ৯টা থেকে ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। তবে বেশিরভাগ কেন্দ্র অনেকটা ফাঁকা ছিল।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়ের আহমদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন। নির্বাচন কমিশন গত ৭ মার্চ পদটি শূন্য ঘোষণা করে। পরে ইউপি সদস্য সিরাজ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। গত ১৭ জুন নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

/আইএ/

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম