প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নেবে না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ১৭:০৫আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৭:২২

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন (ছবি: হারুন উর রশীদ)

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘প্রিয়া সাহার বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যার কারণে তার ব্যাপারে হুট করে সরকার কোনও সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে তার বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনা করা হবে।’

শনিবার (২৭ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কোনও রাজনৈতিক দলের ইন্ধন আছে কিনা, প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপার আমার কিছু জানা নেই। এ ব্যাপারে প্রিয়া সাহাই ভালো বলতে পারবেন।’

এর আগে গত বুধবার (২৪ জুলাই) নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে আবদুল মোমেন বলেন, ‘সরকার তাকে গ্রেফতার করবে, এটি আমি বিশ্বাস করি না।’

উল্লেখ্য, প্রিয়া সাহা গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেন, বাংলাদেশ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩৭ মিলিয়ন মানুষ ‘ডিসঅ্যাপিয়ারেন্স’ হয়েছে। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম