হবিগঞ্জে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
৩১ জুলাই ২০১৯, ১২:৩১আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৩:২৫

গরু মোটাতাজাকরণের কাজ চলছে

কোরবানির ঈদ সামনে রেখে হবিগঞ্জের খামারগুলোতে চলছে গরু মোটাতাজাকরণের কাজ। হবিগঞ্জে প্রায় ২৫০টি ছোট বড় গরুর খামার গড়ে উঠেছে। এ খামারগুলোতে কোনও ধরনের নিষিদ্ধ ট্যাবলেট ও ইঞ্জেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের কাজ চলছে। এ কারণে বাজারে এসব গরুর চাহিদাও ব্যাপক। হবিগঞ্জের প্রাণিসম্পদ কর্মকর্তারা সার্বক্ষণিক খামারগুলো মনিটরিং করছেন বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।

দেশীয় পদ্ধতিতে যত্ন নেওয়া গরু

হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, খামারগুলো এখন সকাল থেকে রাত পর্যন্ত গরুর যত্ন নিয়ে ব্যস্ত। খামারিরা খইল, ভূষি, কচুরিপানা ও ঘাসসহ দেশীয় খাবার দিয়ে গরু মোটাতাজা করছেন। খামারিরা এবার কৃত্রিম কোনও ওষুধ ছাড়াই ঈদের সময় বিক্রির জন্য গরুগুলো তৈরি করছেন। তারা আশা করছেন ১ লাখ ২০ হাজার টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত গরুগুলো বিক্রি করতে পারবেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, হবিগঞ্জ সদর উপজেলার এতবারপুর গ্রামের হ্যাপি খামারে চলছে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের কাজ।

খামারেই গরুর জন্য উৎপাদিত ঘাস

খামারের মালিক সোহেল মিয়া জানান, তিনি কোরবানির সময় বিক্রির জন্য ৩০টি গরুর যত্ন নিচ্ছেন। তার খামারে গরুর ব্যাপক চাহিদা। অনেকে খামারে এসে কিনে নিয়ে যায়। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করার কারণেই এতো চাহিদা বলে তিনি জানান।

খামারের কর্মচারী আলী মিয়া জানান, তিনি মাসিক ৬ হাজার টাকা বেতনে চাকরি করেন। ওই খামারেই গরুর জন্য ঘাস উৎপাদন করা হয়। গরুগুলোকে ঘাস, খইল ও চালের গুঁড়া খাওয়ানো হয়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণের কারণে এখানকার গরুর ব্যাপক চাহিদা রয়েছে।

আরেক কর্মচারী সাজিদ মিয়া জানান, গরুগুলোকে খাওয়ানোর জন্য একটি মেশিন আনা হয়েছে। উৎপাদিত ঘাসগুলো মেশিন দিয়ে কেটে ছোট করে গরুগুলো খেতে দেওয়া হয়। তারা গরুগুলোর অনেক যত্ন নেন।

খামারে গরুর যত্ন নেওয়া হচ্ছে

হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াহিদুল আলম জানান, খামার মালিকরা দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। আমরা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করছি।

হবিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, মানুষকে এবার ঈদে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উপহার দেওয়ার জন্য আমাদের লোকজন প্রতিটি খামারে গিয়ে সব সময় তদারক করছেন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম