‘রেড কিং’ এর দাম ২০ লাখ টাকা

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৭:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৮:০৩





রেড কিং কোরবানিকে সামনে রেখে বেশি লাভের আশায় অতিযত্নে গরু পালন করেছেন হবিগঞ্জের অনেক খামারি। জেলায় সবচেয়ে বড় গরুটি পালন করেছেন বানিয়াচংয়ের শেখের মহল্লা গ্রামের গোলাম ওয়াহিদ। লাল রঙের গুরুটির নাম রাখা হয়েছে ‘রেড কিং’। ৪০ মণ ওজনের রেড কিংয়ের দাম হাকানো হচ্ছে ২০ লাখ টাকা।
গোলাম ওয়াহিদ ষাঁড়টি লালন-পালন করেছেন সাড়ে তিন বছর ধরে। নিজের খামারে অস্ট্রেলিয়ান গাভীর (শংকর) বাচ্চাকে দুধ, খৈল, ভূষি ও ঘাস খাইয়ে গরুটি পালন করেন তিনি। এবার ঈদে ষাঁড়টি বিক্রির প্রস্তুতি নিচ্ছেন ওয়াহিদ। বিশালাকৃতির ষাঁড়টি দেখার জন্য প্রতিদিনই তার বাড়িতে ভিড় করেন লোকজন।
জানা যায়, ষাঁড়টির উচ্চতা ছয় ফুট, লম্বা আট ফুট এবং বুকের মাপ সাড়ে আট ফুট। রেড কিং থেকে ৪০ মণ মাংস পাওয়া যাবে বলে আশা করেন মালিক গোলাম ওয়াহিদ। 
গোলাম ওয়াহিদ বলেন, ‘দেশীয় পদ্ধতিতে খাবার দিয়ে তিন বছর ধরে গরুটি লালন পালন করছি।’
স্থানীয় রহমত আলী জানান, রেড কিংয়ের সঙ্গে অনেকেই সেলফি তুলছেন। এত বড় গরু এলাকায় আর কেউ লালন পালন করেননি ।
একই এলাকার বাসিন্দা মোস্তফা আলী জানান, যদি মালিকেরা উপযুক্ত দাম পান, তবে অনেকেই গরু পালনে আগ্রহী হয়ে উঠবেন। তখন ভারতের ওপর আর গরুর জন্য নির্ভর করতে হবে না। ওয়াহিদকে দেখে এলাকার অনেকেই গরু পালনে উৎসাহি হয়ে উঠছেন।
বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কাশেম জানান, এই গরুটির জন্মের পর থেকে আমরা দেখভাল করে আসছি। যখনই জানানো হয়েছে, আমরা সর্বোচ্চ সেবা দিয়েছি। ধারণা করা হচ্ছে, গরুটির প্রায় ২৫ মাণ মাংস হবে।’ তিনি বলেন, ‘গরুটি মোটাতাজাকরণে কোনও ধরনের ইনজেকশন বা ভেজাল কিছু খাওয়ানো হয়নি। শুধুমাত্র দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। আশা করি, এর মাংস স্বাস্থ্যসম্মত হবে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম