পূর্বপ্রস্তুতি না থাকায় ডেঙ্গু ভয়াবহ হয়েছে: পরিবেশমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১১ আগস্ট ২০১৯, ১৯:০০আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৯:১০

বক্তব্য রাখছেন পরিবেশমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘পূর্বপ্রস্তুতি না থাকায় ডেঙ্গু ভায়াবহ রূপ নিয়েছে। এখন পর্যন্ত ৫০-৬০ জন মারা গেছেন; সংখ্যাটা কিন্তু কম নয়। আগাম প্রস্তুতি নিতে হবে; তাহলেই আর ডেঙ্গু এত ভয়ানক হবে না।’

রবিবার (১১ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পৌরসভার হলরুমে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে দিকনির্দেশনামূলক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

মো. শাহাব উদ্দিন বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হওয়ায় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে পারলেন না। সামান্য একটা মশার কামড়েই কী ভয়ানক অবস্থা হয়! আমরা আগে থেকে সর্তক থাকলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আমরা সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিতে পারবো। মৌলভীবাজারের অবস্থা তুলনামূলক ভালো। সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে।’

মন্ত্রী বলেন, ‘টিলা কেটে ধ্বংস করা হচ্ছে। টিলা কাটতে গিয়ে চাপা পড়ে মানুষও মারা যাচ্ছে। তারপরও টিলা কাটা হচ্ছে। পলিথিন নিয়ে আমরা বৈঠক করেছি। পলিথিন আমাদের পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। পলিথিন মাটি ও বায়ুকে নষ্ঠ করে দিচ্ছে।’

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন–  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মো. শাহজাহান কবির চৌধুরী প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম