সুনামগঞ্জের তিন উপজেলায় এতিমদের মধ্যে মাংস বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ২২:২৬আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ২২:৩২

দরিদ্রদের মাঝে মাংশ বিতরণ করা হচ্ছে সুনামগঞ্জে এতিম, দুস্থ ও অসহায় নারীদের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে ইসলামিক রিলিফ নামের একটি এনজিও প্রতিষ্ঠান। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলার এক হাজার ৫২০টি পরিবারের মঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয় সংস্থাটির পক্ষ থেকে।

মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আবুল কালাম ও গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া।
সংগঠনটি সদর উপজেলায় ৪৪০, দিরাইয়ে ৫৬০ ও দক্ষিণ সুনামগঞ্জে ৫২০ প্যাকেট মাংস বিতরণ করে।
মাংস নিতে আসা গৌরারং ইউনিয়নের সেলিনা বেগম বলেন, ‘আমার পাঁচ সন্তান। স্বামী মারা যাওয়ার পর থেকে অভাবে দিন কাটে। ঈদের দিনেও সন্তানদের মুখে মাংস তুলে দিতে পারি না। আজ পরিবারের সবাইকে নিয়ে মাংস খাবো।’
এনায়েতনগর গ্রামের জুহেনা বেগম বলেন, ‘গেল ঈদে আমার সন্তানদের মাংস খাওয়াতে পারিনি। আজ মাংস দিয়ে ভাত খাওয়াবো।’
হোসেনপুর গ্রামের রুমি বেগম বলেন, ‘মাংস বিতরণ আরও বাড়ানো হলে, সবাই কোরবানির মাংস খেতে পারতো।’
ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. জাকারিয়া বলেন, ‘ইসলামিক রিলিফ মূলত হতদরিদ্রদের কল্যাণে কাজ করে। হাওর এলাকার এতিমদের কোরবানির মাংস দেওয়ার জন্য ৩৮টি গরু জবাই করে সমহারে মাংস বিতরণ করা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান