নিখোঁজের একদিন পর অটোচালকের লাশ মিললো চা-বাগানে

সিলেট প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ২০:৩০আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:৪০

সিলেট

সিলেট নগরের শাহী ঈদগাহ সংলগ্ন দলদলি চা-বাগান থেকে নাইম আহমদ (১৬) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় এ লাশ উদ্ধার করা হয়।

নাইম আহমদ নগরের শাহী ঈদগাহ এলাকার ভাড়াটিয়া আব্বাস আহমদের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সে নিখোঁজ হয়।

বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন বলেন, ‘নাইম আহমদ গতকাল (বৃহস্পতিবার) বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। আজ (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয়রা দলদলি চা-বাগানের ভেতরে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে পুলিশের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সন্দেহের তালিকায় রয়েছে নাইমের কয়েকজন বন্ধু। বৃহস্পতিবার তাদের সঙ্গে নাইম বাসা থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পূর্ব-বিরোধ বা অন্য কোনও ঘটনার জেরে পরিকল্পিতভাবে নাইমকে হত্যা করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক