হবিগঞ্জে টিপু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এরশাদ গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ০৫:৩০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০৫:৫৪

আসামি এরশাদ আলী (ছবি– প্রতিনিধি)

হবিগঞ্জের মাধবপুরে টিপু সুলতান হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ডাকাত সর্দার এরশাদ আলীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) রাতে সিলেটের আখালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ মাধবপুরের আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০১১ সালের ৭ জানুয়ারি রাতে মাধবপুরের মনতলা মেরাশানি গ্রামের তৎকালীন সিনিয়র সহকারী সচিব আশরাফুল রহমান নোমানের বাড়িতে একদল ডাকাত ডাকাতি করে। পরে তারা পালিয়ে যাওয়ার সময় নোমানের ভাই ব্যবসায়ী টিপু সুলতানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবী বাদী হয়ে মাধবপুর থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত করে ২৩ জনের বিরেুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ছয় বছর পর ২০১৭ সালের ২৩ আগস্ট হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের তৎকালীন বিচারক মাফরোজা পারভীন ৮ জনের ফাঁসি ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ডাকাত এরশাদ আলী পলাতক ছিল। দীর্ঘদিন পর শনিবার রাতে গোপন সংবাদে সিলেটের আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে এরশাদকে গ্রেফতার করে পুলিশ।

ওসি একেএম আজমিরুজ্জামান বলেন, ‘রবিবার (১৮ আগস্ট) এরশাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম