নবীগঞ্জে গ্রেফতার অভিযানে ওসি-এসআই’কে কোপালো সন্ত্রাসীরা

হবিগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০২

আহত ওসি উত্তম কুমার দাস (ছবি– প্রতিনিধি)

হবিগঞ্জের নবীগঞ্জে এক সন্ত্রাসীকে গ্রেফতারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমার দাস ও উপ-পরিদর্শক (এসআই) ফখরুজ্জামান। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আউশকান্দিতে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় গোপন সংবাদে সন্ত্রাসী সোহানুর রহমান মুসাকে ধরতে আউশকান্দিতে অভিযানে যায় একদল পুলিশ; যার নেতৃত্বে ছিলেন ওসি উত্তম কুমার দাস। পুলিশ সদস্যেরা মুসাকে ধরতে গেলে হামলা চালায় মুসা ও তার সহযোগীরা। এসময় তারা ওসি উত্তম কুমার দাস ও এসআই ফখরুজ্জামানকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে চলে যায়।  

সন্ত্রাসী সোহানুর রহমান মুসা (ছবি– প্রতিনিধি)

পুলিশ আরও জানায়, খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ওসি ইকবাল হোসেন বলেন, ‘সন্ত্রাসী মুসার বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে; তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী