শাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে মামলা

শাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৬





অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বেতন থেকে ২৭১ টাকা কেটে নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাই ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এ মামলা দায়ের করেন। উভয় মামলায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, হিসাব পরিচালক ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) মামলার বিষয়টি জানান বাদীপক্ষের আইনজীবী এএইচএম এরশাদুল হক।

এরশাদুল হক জানান, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিমার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে ও স্বাস্থ্য বিমায় রাজি না থাকার পরও বেতন থেকে টাকা কেটে নেওয়ায় সিলেট সদর সিনিয়র সহকারী জজ আদালতে আলাদা মামলা করা হয়েছে। মামলা নম্বর যথাক্রমে—১৬৫/১৯ ও ১৬৬/১৯।
এই আইনজীবী আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় ও প্রগতি লাইফ ইনস্যুরেন্সের মধ্যে দুই বছরের জন্য স্বাস্থ্য বিমা চুক্তি করা হয়। তবে কে কতটুকু উপকার পাবেন, তা স্বাস্থ্য বিমায় পরিষ্কার করা নেই। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এই বিমার সঙ্গে একমত হননি। এছাড়া বিমার জন্য আবেদন ফরম পূরণ করতে বলা হলেও তারা পূরণ করেননি। তারপরও তাদের বেতন থেকে ২৭১ টাকা কেটে নেওয়া হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাই বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হয়েছে তা আমরা করতে আগ্রহী না। এ জন্য আমি প্রশাসন দফতরে একটি চিঠিও দিয়েছিলাম। এরপরও বিমার জন্য আমার বেতন থেকে টাকা কাটা হচ্ছে। এজন্য আমি মামলা করেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘মামলার বিষয়ে কোনও তথ্য আমাদের জানানো হয়নি। তবে বিষয়টি আমরা দেখবো।’
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘স্বাস্থ্য বিমা নিয়ে দেশের আরও অনেক বিশ্ববিদ্যালয়ের দুই বছরের জন্য প্রগতি লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে চুক্তি আছে। আমরা চাইলে দুই বছর পর একই প্রতিষ্ঠানের সঙ্গে অথবা অন্য কোনও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবো। তবে তারা যেহেতু কোর্টে মামলা করেছে, এর জবার আমরা কোর্টে গিয়েই দেবো।’

 

/আইএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম