সুনামগঞ্জে হাওরে নৌকাডুবির ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৮

সুনামগঞ্জের দিরাই হাওর

সুনামগঞ্জের দিরাইয়ে নৌকাডুবির ঘটনায় ছয় শিশুসহ দশ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়াকোটা হাওরের করচা বিলে নৌকাডুবির পরপরই চার শিশুর লাশ উদ্ধার করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে আরও ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার উদ্ধার চার শিশুর মধ্যে দুজনের পরিচয় পাওয়া যায়। তারা হলো–উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২) ও বদরুল মিয়ার ছেলে আবির (৩)। বাকি দুজনের নাম পাওয়া না গেলেও জানা গেছে একজন নোয়ারচর গ্রামের আবজল মিয়ার ছেলে ও অন্যজন পেরুয়া গ্রামের ফিরুজের ছেলে। তবে বুধবার ভোরে উদ্ধার ছয় লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া সুনামগঞ্জের হাওর পাড়ের বাসিন্দারা
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়েতে যোগ দিতে তার ভগ্নিপতি আমিনুল ইসলামসহ ৩১ জন সন্ধ্যায় মাছিমপুর গ্রাম থেকে খোলা ট্রলারে পেরুয়া গ্রামের উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে আটটার পর যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি প্রচণ্ড বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় হাওরের মধ্যে পুঁতে রাখা বাঁশ-কাঠ আঁকড়ে ধরে থাকেন ২১ জন। পরে আশপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ছয় শিশুসহ দশ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জের ডুবুরি দলের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় হাওরে নিখোঁজ ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে।’ 

/আইএ/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম