দক্ষিণ আফ্রিকার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫

নির্যাতনের শিকার সাবাজুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাটের সাবাজুল ইসলামকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে দালাল চক্র নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চক্রটি সাবাজুলের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা।

স্থানীয়রা জানিয়েছেন, ৬ মাস আগে দালাল নূর আলীর প্রলোভনে পড়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ে চুনারুঘাটের তারাশুল গ্রামের সাবাজুল। দালালরা তাকে দক্ষিণ আফ্রিকার বদলে লিবিয়ায় নিয়ে আটকে রেখে নির্যাতন শুরু করে। আর মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে।  টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। সাবাজুলের পরিবার এ নিয়ে দালাল নূর আলীকে চাপ দিলেও কোনও কাজ হয়নি। পরে ৪ সেপ্টেম্বর হবিগঞ্জ মানবপাচার ট্রাইব্যুনালে সাবাজুলের চাচা আব্দুল কদ্দুছ বাদী হয়ে নূর আলীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন চুনারুঘাট থানা পুলিশ। 

সাবাজুলের স্ত্রী ও দুই সন্তান তারাশুল গ্রামে গিয়ে বাবার কথা জিজ্ঞাসা করতেই হাউমাউ করে কেঁদে ওঠে তার সন্তানরা।  প্রতিদিন বাবার ছবি হাতে নিয়ে কাঁদে তারা।

এ বিষয়ে সাবাজুলের স্ত্রী রিনা আক্তার বলেন, ‘আমরা গরিব মানুষ, মুক্তিপণের ১০ লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই। দুই সন্তানকে নিয়ে অনেক কষ্ট করে বেঁচে আছি। অনেক অনুনয়-বিনয় করেও নূর আলীর মন গলাতে পারছি না।’ তিনি তার স্বামীকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাবার জন্য কাঁদছে ছেলে সাবাজুলের চাচা ও মামলার বাদী আব্দুল কদ্দুছ জানান, ১০ লাখ টাকা না দিলে দালাল নূর আলী সাবাজুলকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে। বিষয়টি প্রকাশের পর সাবাজুলের ওপর আরও বেশি নির্যাতন হচ্ছে। ভাতিজাকে উদ্ধারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।

সাবাজুলের চাচতো ভাই সুন্দর আলী বলেন, ‘দালাল নূর আলী প্রতিনিয়ত আমাদের ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে চাপ দিচ্ছে। কিন্তু আমাদের ১০ হাজার টাকা দেওয়ারও সামর্থ্য নেই।’

সাবাজুলের পরিবার এ বিষয়ে দালাল নূর আলী বলেন, সাবাজুলকে শিগগিরই মুক্ত করা হবে। দ্রুত তাকে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেওয়া হবে। তবে তিনি ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, আদালতের আদেশে মামলাটি পুলিশ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নূর আলী সাবাজুলকে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার নাম করে লিবিয়ায় নিয়ে আটকে রেখেছে। বিষয়টি তদন্ত শেষে কেউ দোষী প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক