কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার কৃষ্ণমূর্তি

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ০৩:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৩:৪৮

কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি মৌলভীবাজারের কমলগঞ্জের তিলকপুর এলাকায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি।

শনিবার (৫ অক্টোরব) রাতে উপজেলার তিলকপুর সরকারি চাকরিজীবী সর্বজনীন দুর্গামণ্ডপ পরির্দশন করেন তিনি। এসময় চাকরিজীবী সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি নন্দ কিশোর সিংহ ও সাধারণ সম্পাদক স্বপন সিংহসহ আয়োজকরা তাকে স্বাগত জানান।

পরে ভারতীয় ডেপুটি হাইকমিশনার পূজামণ্ডপ ঘুরে দেখেন। সেখানে তিনি কিছু সময় অবস্থানের পর আদমপুর এলাকার ভানুবিল গ্রামে আরেকটি পূজামণ্ডপ পরির্দশনে যান। এসময় ডা. এন কে সিনহাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক চম্পক দাম জানান, ডেপুটি হাইকমিশনার তিলকপুরে ভারতীয় অর্থায়নে নির্মিত সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এরপর তিনি ভানুবিলে পূজামণ্ডপে ইয়ুথ ফোরাম আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম