শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাসের হার ৫১ শতাংশ

শাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৪:০৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৪:২৫




শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৫১ শতাংশ। আগামী ১২ নভেম্বর থেকে মেধাতালিকার ক্রমানুসারে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে আয়োজিত এক সভায় ফল ঘোষণা করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন আরও জানান, এবার কোনও মেধাতালিকা বা অপেক্ষমাণ তালিকা করা হয়নি। বরং এ বছর মেধাক্রমে র‌্যাংকিং করা হয়েছে। র‌্যাংকিং অনুযায়ী আগামী ১২ তারিখ থেকে ২০১৯-২০ সেশনের ভর্তি কার্যক্রম শুরু হবে।

তিনি জানান, পরীক্ষায় এ ও বি ইউনিটে অংশগ্রহণের জন্য ৭০ হাজার ৫৬২ জন আবেদন করেছিলেন। এর মধ্যে ৫৭ হাজার ৬১৯ জন উপস্থিত ছিলেন। আর উত্তীর্ণ হয়েছেন ২৯ হাজার ৪৮০ জন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. রেজা সেলিম জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফল দেখা যাবে। এছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SUST<>RESULT<>Admission Roll no/User Id লিখে ১৬২৪২ নম্বরে পাঠানোর মাধ্যমেও ফল জানা যাবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। কোনও সমস্যা ছাড়াই আমরা ফলও প্রকাশ করতে পেরেছি। ১২ নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু করবো।’

উপাচার্যের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধান ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যবৃন্দ।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, এ বছর প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান, পোষ্য, উপজাতি, বিকেএপি ও চা শ্রমিকদের জন্য সংরক্ষিত আসনে ১০০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম