প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা, দুর্নীতিবাজদের ছাড় নেই: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৬:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৬:৪৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পরিকল্পনামন্ত্রী (ছবি– প্রতিনিধি)

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সারাদেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে, যেকোনও জেলায়ও এ অভিযান হতে পারে। প্রধানমন্ত্রীর পরিষ্কার কথা—দুর্নীতিবাজদের কোনও ছাড় নেই। যেখানে দুর্নীতি হবে, জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ঢাকা নয়, সারাদেশের মতো সুনামগঞ্জেও দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকারের সঞ্চালনায় নলকূপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম