সৌদি আরবে নিশ্চিত হয়ে বৈধভাবে যাওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ২৩:৩৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৩৯

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ছবি: হারুন উর রশীদ) বিদেশে অবস্থানরত প্রবাসীদের জীবনমান ও আর্থিক সচ্ছলতা উন্নতির জন্য বাংলাদেশ সরকার খুবই আন্তরিক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘বিদেশে গিয়ে কেউ নির্যাতিত হলে সহযোগিতার জন্য দূতাবাসগুলোতে হটলাইন খোলা হয়েছে। মিশনগুলোতে নির্যাতিতদের জন্য আশ্রয়েরও ব্যবস্থা রাখা হয়েছে। সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই সেখানে কেউ যেতে চাইলে আগে চাকরির ব্যাপারে নিশ্চিত হয়ে বৈধভাবে যাওয়া উচিত।’

শনিবার (১৬ নভেম্বর) ‘সিলেট সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের নারী শ্রমিকেরা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন। এরমধ্যে দুই লাখের অধিক নারী শ্রমিক রয়েছেন সৌদি আরবে। চার বছরে ছয় লাখ শ্রমিকের মধ্যে ৫১ জনের লাশ দেশে আসা অস্বাভাবিক কিছু নয়। এদের অনেকের স্বাভাবিক মৃত্যুও হতে পারে। অনেকেই বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার দাবি তুলছেন। কিন্তু, নারীদের বিদেশে চাকরি করার যে অধিকার তা থেকে আমরা তাদের বঞ্চিত করতে পারি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রবাসে যেতে আগ্রহীদেরকে দক্ষ করে তোলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। দক্ষতা অর্জন করলে তারা কর্মক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে। প্রবাসে তাদের আয়ও  বৃদ্ধি পাবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম