তরুণকে বেঁধে নির্যাতন: সেই ইউপি সদস্য গ্রেফতার

সিলেট প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ২৩:৫৭আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০০:০৫

আবদুস সালাম এক তরুণকে বেঁধে নির্যাতনের ঘটনার প্রায় চার মাস পর ইউপি সদস্য আবদুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও চারিগ্রামের মৃত মহিবুর রহমান ঢালইর ছেলে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কানাইঘাটের কারাবল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের সীমান্ত এলাকা কাড়াবাল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি দেখার পর তাৎক্ষণিক ভুক্তভোগী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মামলা করার অনুরোধ করি। আজ  তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ থানায় মামলা (নম্বর ২৪) দায়ের করা হয়। এছাড়াও যার বাড়িতে ঘটনা সেই এবাদ মেম্বার এবং যে ব্যক্তিরা তার পায়ে রশি বেঁধেছিল সেই আনোয়ার হোসেন ও মো. শাহজাহানকেও গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার (২২ নভেম্বর) আসামিদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার পল্লীতে বিচারের নামে গিয়াস উদ্দিন (৩৫) নামের এক তরুণকে বেঁধে ইউপি সদস্যের নির্মমভাবে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জকিগঞ্জ উপজেলার ৩ নম্বর কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম আটগ্রাম গুচ্ছগ্রামের গিয়াস উদ্দিন নামের এক তরুণকে বাঁশের সঙ্গে ঝুলিয়ে নির্যাতন করছেন।

নির্যাতনের শিকার গিয়াস উদ্দিন জানান, শাহজাহান তার কাছ থেকে ২ হাজার ৫শ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দেওয়ায় শাহজাহানের একটি মোবাইলফোন নিয়ে নেন গিয়াস। এই মোবাইলফোন নেওয়াকে চুরি হিসেবে উল্লেখ করে শাহজাহান ও আনোয়ার গিয়াসকে ধরে এবাদ মেম্বারের বাড়িতে নিয়ে যান। সেখানেই সালাম মেম্বার তার ওপর নির্যাতন চালান। প্রায় দেড় ঘণ্টা নির্যাতন করা হয় তাকে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম