সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সব ধর্মের প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সংলাপ। রবিবার (২৪ নভেম্বর) বিকালে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও বিশিষ্ট নাট্যাভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, সম্প্রীতি বাংলাদেশ সদস্য মিহির কান্তি ঘোষাল, মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল ও সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম খতিব মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামী, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যেতি চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাদ্রাসার শিক্ষক ও পূজা উদযাপন পরিষদের নেতারা।








