সুনামগঞ্জের ছাতকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ। ছাতক অগ্রণী ব্যাংক শাখার একজন ঋণ গ্রহিতার জামিনদার হয়ে ঋণের টাকা পরিশোধ না করায় তার মনোয়নপত্র বাতিল করা হয়।
ছাতক পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.সাদেকুল ইসলাম জানান, অগ্রণী ব্যাংকের ছাতক শাখার এক কর্মকর্তা তার বিরুদ্ধে খেলাপি জামিনদারের অভিযোগ করেন প্রশসন বরাবর। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনজুর মোহাম্মদ শাহারিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়াহিদ মজনু একজন ঋণ গ্রহিতার জামিনদার ছিলেন। কিন্তু জামিনদার হয়ে টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংক অভিযোগ করে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও আপিল বিভাগ তার মনোনয়নপত্র বাতিল করে।
/এসএম/এসটি/








