এবার শ্রীমঙ্গলে মালবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ১৩:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৩:৫৩

আগুন লেগে যাওয়া ট্রেনের ইঞ্জিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ২নং লাইনে এবার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে এ ঘটনা ঘটে। ট্রেনের চালক দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশন সূত্রে ও স্থানীয়রা জানিয়েছে,  স্টেশনে মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে স্টেশনে থাকা লোকজন হইচই শুরু করেন। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক। 

মালবাহী ট্রেনের চালক হোসেন শহীদ বলেন, ইঞ্জিনের একজাস্টারে ময়লা জমায় কার্বন গলে গিয়ে আগুনের সূত্রপাত ঘটে। ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী