ক্যান্টনমেন্টের জন্য ভূমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাৎ

সিলেট প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪

গ্রেফতার আবিদ উদ্দিন সিলেট শহরতলীতে সেনাবাহিনীর নতুন ক্যান্টনমেন্টের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবিদ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। জাল আমমোক্তারনামা ও দলিল দিয়ে তিনি এ টাকা তুলে নিয়েছেন বলে জানা গেছে।

রবিবার (১ ডিসেম্বর) সিআইডি’র সিলেট শাখা অভিযান চালিয়ে আবিদকে গ্রেফতার করে। সিআইডি’র সিলেট জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার এমরান আলী বলেন, ২০১৮ সালের ৩ আগস্ট সিলেট সদর উপজেলা ভূমি অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মামুনুর রহমান বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন। প্রথমে এ মামলার তদন্তের দায়িত্ব পান এসআই (নিরস্ত্র) সাব্বির আরাফাত জনি। পরে মামলাটির দায়িত্বভার পড়ে গোয়েন্দা বিভাগের হাতে। গোয়েন্দা বিভাগ মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে সিআইডি’র কাছে হস্তান্তর করে। তারা তদন্তের পর আবিদকে গ্রেফতার করে।

মামলার এজাহারে বলা আছে, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ক্যান্টনমেন্টের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ভূমি অধিগ্রহণ করে। অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের জন্য জমির প্রকৃত মালিকদের নির্ধারিত পরিমাণ টাকা প্রদান করা হয়। কিন্তু দাবিদারদের মধ্যে আবিদ উদ্দিন জমির মালিকদের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মাধ্যমে জাল আমমোক্তারনামা তৈরি এবং জাল দলিলাদিসহ সংযুক্ত করে তা দাখিলের মাধ্যমে ২০ কোটি টাকা তুলে নেন। পরবর্তীতে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃণাল কান্তি দেব ভূমি অধিগ্রহণ শাখা পরিদর্শন করলে বিষয়টি ধরা পড়ে।  

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী