টেন্ডারের আগেই শাবির সমাবর্তন উপহার কেনার অভিযোগ

শাবি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ২২:১৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯




ঢাকার এক কারখানায় তৈরি হওয়া সমার্বতন উপহার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনের উপহার সামগ্রী সংগ্রহের টেন্ডার হওয়ার আগেই পণ্য তৈরি ও কেনার অভিযোগ উঠেছে। মোহাম্মদ রুবেল নামে ঢাকার এক ব্যবসায়ী সমাবর্তন উপহার সামগ্রী সংগ্রহ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনকে এ বিষয়ে অভিযোগও করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এ টেন্ডার জমা দেওয়ার শেষ দিন বুধবার (৪ ডিসেম্বর)।

ব্যবসায়ী রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের উপহার সামগ্রী ঢাকার একটি কারখানায় ইতোমধ্যে বানানো হয়েছে। আমি টেন্ডারের স্যাম্পল বানানোর জন্য ওই কারখানায় গিয়ে নিজ চোখে পণ্য প্রস্তুত হতে দেখেছি।’ তিনি ওই কারখানার ঠিকানা বলতে রাজি হননি।

তবে ঢাকার রাইসা বাজার মোড়ের একটি কারখানায় বিশ্ববিদ্যালয়ের লোগোসহ তৈরিকৃত পার্স ও টাইয়ের কিছু ছবি বাংলা ট্রিবিউনের হাতে এসে পৌঁছেছে।

রুবেল বলেন, ‘সমাবর্তনের উপহার সামগ্রী কেনার যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তা লোক দেখানো। এছাড়া টেন্ডারে পণ্য তৈরির জন্য নির্ধারিত সময় এতই কম যে এটা পূর্ব নির্ধারিত কাউকে দিয়ে করানো ছাড়া সম্ভব নয়।’ তিনি বিষয়টিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ‘প্রতারণা’ বলে উল্লেখ করেন।

পণ্য তৈরির বিষয়টি উপহার সামগ্রী সংগ্রহ কমিটির আহ্বায়ক বেলাল উদ্দিনকে জানিয়েছেন উল্লেখ করে রুবেল আরও বলেন, ‘আমি বেলাল সাহেবকে বিষয়টি জানিয়েছি, অথচ তিনি তা এড়িয়ে গেছেন। তিনি বলেছেন, যদি কেউ স্যাম্পল অনুযায়ী পণ্য বানায়, তাহলে আমি কী করবো। অথচ তিনি গিফট বিষয়ক কমিটির আহ্বায়ক। তার তো এ বিষয়ে খোঁজ রাখা উচিত।’

টেন্ডারের আগেই শাবির সমাবর্তন উপহার কেনার অভিযোগ গত ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনের উপহার সামগ্রী সংগ্রহ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টেন্ডারে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। সাপ্লাই অব গিফট আইটেম (ব্যাগ, কোটপিন ও টাই অ্যান্ড পার্স) নামে ওপেন টেন্ডারিং মেথডে (ওটিএম) টেন্ডার আহ্বান করা হয়।

বিজ্ঞপ্তিতে এএমএস/১০৬ নম্বরের এ টেন্ডারের ডকুমেন্ট ৩ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত সোনালী ব্যাংক, শাবি শাখা থেকে সংগ্রহের জন্য বলা হয়। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ক্লোজিং ডেট এবং ১২টা ১৫ মিনিটে টেন্ডার ওপেনিংয়ের সময় নির্ধারিত রয়েছে।

অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘অনেকেই আমার কাছে এসেছিল। তারা স্যাম্পল দেখে গিয়েছে। যদি স্যাম্পল অনুসারে কোনও কিছু তৈরি করা হয় সে বিষয়ে আমি কিছু জানি না।’

বুধবার টেন্ডার বাক্স খোলার পর শর্ত পূরণ করা সাপেক্ষেই টেন্ডার দেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম