দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:১২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:২৬

শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অধ্যক্ষ ও বাজার দর কমিটির সদস্য সচিবকে জিজ্ঞাসাবাদ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সদস্যে তদন্ত কমিটি। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মো. আজম খান শেখ হাসিনা মেডিক্যাল কলেজে যান এবং তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন।

তদন্তের সময় তিনি কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান ও বাজার দর কমিটির সদস্য সচিব ডা. নাসিমা খানমের সঙ্গে কথা বলার পাশাপাশি  ২০১৭-১৮ সালে দরপত্রের মাধ্যমে কেনা যন্ত্রপাতি ও উপকরণগুলো পর্যবেক্ষণ করেন। এসময় প্রতিটি জিনিসের উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন। তদন্ত চলাকালে হবিগঞ্জের সহকারী কমিশনার ইয়াসিন আরাফাত রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা তদন্তের বিষয়ে জানাতে চাইলে তদন্ত কমিটির প্রধান যুগ্ম সচিব মো. আজম খান জানান, এখনও তদন্ত চলছে। আশাকরি নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো।

প্রসঙ্গত, ২০১৭-১৮ অর্থবছরে দরপত্রের মাধ্যমে শেখ হাসিনা মেডিক্যাল কলেজে সাড়ে ১৫ কোটি টাকার কেনাকাটা করা হয়। কেনাকাটায় প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্য দেখানো হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে  তোলপাড় শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম