শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠে বসেছিল কবুতরের দৌড় প্রতিযোগিতা

মৌলভীবাজার প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৯, ১১:০৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:২৫

কবুতরের দৌড় প্রতিযোগিতা মৌলভীবাজারের বড়লেখা থেকে বাক্সবন্দি করে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া মাঠে আনা হয় ৬০টি কবুতর। এরপর তাদের ছেড়ে দেওয়া হয় আকাশে। এসব কবুতরের গন্তব্য ৬৫ কিলোমিটার দূরের বড়লেখা। সেখানে কবুতরের মালিকরা তাদের অপেক্ষায় রয়েছেন। যার কবুতর আগে পৌঁছাবে তিনিই হবেন জয়ী। কবুতরগুলোর পায়ে একটি নম্বর দেওয়া আছে। সেটা দেখেই ঠিক করা হবে বিজয়ীর নাম।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠে আয়োজন করা হয় ভিন্ন ধরনের কবুতরের দৌড় প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।

কবুতরের দৌড় প্রতিযোগিতা বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের  উপদেষ্টা ও প্রতিযোগিতার বিচারক বদরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ২১ নভেম্বর কবুতরের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন রাউন্ড ঘুরে শনিবার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় অনেক কবুতরপ্রেমী অংশ নিয়েছেন।

তিনি  বলেন, ‘মাদক থেকে দূরে রাখতে কবুতর প্রতিযোগিতা শুর করি। এই প্রতিযোগিতা দেখে তরুণরা কবুতর পালনে উৎসাহী হবে। লেখাপড়ার পাশাপাশি তরুণরা কবুতর লালন-পালন করে সেগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বীও হতে পারে।’

কবুতরের দৌড় প্রতিযোগিতা

তিনি আরও বলেন, জয়ী নির্ধারণ করা সময়ের ব্যাপার। তাই ফলাফল দিতে আরও ২/১ দিন সময় লাগবে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি