হবিগঞ্জে সেরা প্রতিবেদক হলেন বাংলা ট্রিবিউনের নূর

হবিগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ০০:২৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩১

সেরা প্রতিবেদকের পুরস্কার নিচ্ছেন বাংলা ট্রিবিউনের নূর হবিগঞ্জে ২০১৯ সালের সেরা প্রতিবেদনের পুরস্কার প্রদান করা হয়েছে। টেলিভিশন, জাতীয় দৈনিক সংবাদপত্র, অনলাইন এবং স্থানীয় দৈনিক সংবাদপত্র এই চার ক্যাটাগরিতে মোট ১৪ জন সাংবাদিককে এই পুরস্কার দেওয়া হয়। এতে অনলাইন নিউজ ক্যাটাগরিতে বাংলা ট্রিবিউনের মোহাম্মদ নূর উদ্দিন পুরস্কার লাভ করেন।
এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সেরা প্রতিবেদকের উপ-কমিটির আহ্বায়ক রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, মোহাম্মদ নাহিজসহ অনেকে।
অনুষ্ঠানে টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর প্রথম, চ্যানেল ২৪ এর রাসেল চৌধুরী দ্বিতীয়, ৭১ টেলিভিশনের শাকিল চৌধুরী ও জয়যাত্রা টিভির সনি চৌধুরী যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেন। এছাড়া বিশেষ পুরস্কার পান এসএ টিভির আব্দুর রউফ সেলিম।
জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, দ্বিতীয় হন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলমগীর মিয়া, তৃতীয় হন যৌথভাবে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান এবং দৈনিক মানবজমিনের রাশেদ খান।
অনলাইনে প্রথম বাংলানিউজের বদরুল আলম ও দ্বিতীয় বাংলা ট্রিবিউনের মোহাম্মদ নূর উদ্দিন।
স্থানীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন দৈনিক প্রভাকরের শোয়েব চৌধুরী, দ্বিতীয় হন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার নিতেশ দেব ও তৃতীয় হন মুখ পত্রিকার এস এম সুরুজ আলী।
এর আগে হবিগঞ্জ প্রেস ক্লাবের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান