আড়াই মাসের মধ্যে তুহিন হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩

তুহিন


সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যা মামলার আড়াই মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে এ অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এ ঘটনায় নিহত তুহিনের বাবা, চাচা ও চাচাতো ভাইসহ ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের স্বজনরা তাকে নির্মমভাবে হত্যা করেছে। জনমত পক্ষে নেওয়ার জন্য হত্যার পর নির্মমভাবে শিশু তুহিনের লাশটি ক্ষতবিক্ষত করা হয়। তুহিন হত্যার ঘটনায় তার মা মনিরা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দিন জড়িত সন্দেহে তুহিনের বাবা আব্দুল বাছির, চাচা নাসির উদ্দিন, চাচাতো ভাই শাহরিয়ারসহ ৫ জনকে বাড়ি থেকে আটক করে থানায় আনা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তুহিনের চাচা নাসির, জুলহাস, আব্দুল মচ্ছবির ও চাচাতো ভাই শাহরিয়ায় ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে  নাসির ও শাহরিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা মো. আবু তাহের মোল্লাসহ জেলা পুলিশের মেধাবী  কর্মকর্তরা এ মামলার তদন্ত করেছে।  দীর্ঘ আড়াই মাস নিবিড়ভাবে তদন্ত শেষে পুলিশ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, মিজানুর রহমান, আবু তারেক, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা। ডিবির ওসি কাজী মুক্তাদির হোসেন, জেলা পুলিশ, ডিবি, সিআইডির কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য গত ১৫ অক্টোবর রাতে  দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ৫ বছরের শিশু তুহিকে নির্মমভাবে হত্যা করে তার স্বজনরা।  


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের