মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যান কুপিয়ে আহত

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ২০:১৯আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২০:৫১

মৌলভীবাজার

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. শামিম আহমদকে (৪৫) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় বিলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের দরগা মহল্লায় বাসা দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেন জানান, সাবেক ইউপি চেয়ারম্যান শামিম আহমদ ও রফিকুল ইসলাম রকিবের মধ্যে একটি বাসা নিয়ে মামলা চলছিল। সোমবার রকিব বাসায় কাজ করছিল। এসময় শামিমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামিমকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় রকিব।

তাক আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম