লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানর দগ্ধ

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১০:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১০:১৬

দগ্ধ বানর মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে একটি সাদা বানর দগ্ধ হয়েছে। বানরটির হাত ও একটি পা গুরুতর জখম হয়েছে। বানরটিকে উদ্ধার করে পশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিট অফিসে রেখেছে বনবিভাগ। শনিবার (২৫ জানুয়ারি) সকালে লাউয়াছড়া বিট অফিসার মো.আনোয়ার হোসেন এ তথ্য জানান।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে লাউয়াছড়ার ডলুছড়া এলাকায় বৈদ্যুৎস্পৃষ্ট হয়ে বানরটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীরা। তারা খবর দিলে বন বিভাগ শুক্রবার সন্ধ্যায় বানরটি উদ্ধার করে। বনকর্মীরা বানরটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বর্তমানে বানরটি বনবিভাগের হেফাজতে রয়েছে। সুস্থ হলে লাউয়াছড়ায় অবমুক্ত করা হবে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘খবর পেয়ে লাউয়াছড়ার বিট অফিসারসহ অন্যরা বানরটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছেন। প্রতিদিন চিকিৎসা চলছে। সুস্থ হলে বানরটিকে বনে অবমুক্ত করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী