‘কোমরে দড়ি বেঁধে এসকে সিনহাকে দেশে আনা হবে’

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৫:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:৪০

আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সঙ্গে অন্যরা বিদেশে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘এসকে সিনহার কোমরে দড়ি বেঁধে টেনে দেশে আনা হবে। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলার ৪টি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন।’
তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা ভাতা ৩ মাসের পরিবর্তে এখন থেকে প্রতি মাসে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হবে।’
জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উদ্যোগে অয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী