দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

হবিগঞ্জ ও মৌলভীবাজার
২৮ জানুয়ারি ২০২০, ১১:০৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১১:০৮

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪ হবিগঞ্জ ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় দুই অটোরিকশা (সিএনজি) চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের রকিব (৩৫) ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া (৪৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, বাহুবলের পুটিজুরী থেকে ভোরে একটি অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোরিকশা চালক। পথিমধ্যে বাগানবাড়ী নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অন্যদিকে মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার বাউরভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বাউরভাগ গ্রামের মোজাহিদুর রহমান (৩৫) ও পাবনা জেলার ইশ্বরদী গ্রামের আল আমিন (২৫)। আহতদের মধ্যে একজনকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে অটোরিকশা যাত্রী মুজাহিদুর রহমান নামে এক জন মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আল আমিন নামে আরও একজন মারা যান। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো.কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম