‘পর্যটন নিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন চলছে’

শাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৮

‘পর্যটন নিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন চলছে’ দেশের পর্যটন শিল্পকে আরও এগিয়ে নিতে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেননিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। এছাড়া ঢাকায় মেট্রোরেল এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ চলছে। যাতায়াত ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। এধরণের অনেক প্রকল্প আমাদের দেশে চলছে। এই প্রকল্পগুলো শেষ হলে পর্যটন শিল্পের আরও প্রসার ঘটবে।

প্রতিমন্ত্রী আরও বলেনআমরা এমন আরও বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের ধারণ ক্ষমতা বাড়ানোর হবে। যাতে এখান থেকে বড় বড় ফ্লাইটগুলো লন্ডনম্যানচেস্টারআমেরিকাসহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে যেতে ও আসতে পারে।’  

অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনসামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল আহম্মদব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুল ইসলামপ্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদরেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেনসহ আরও অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম