হবিগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

হবিগঞ্জে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যানের ১০ বছরের কারাদণ্ড হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে একটি অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহিদুল আমিন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি বুলবুল শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের সুরুক খানের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ মার্চ র‌্যাব-৯ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলবুলের বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করে। পরে র‌্যাব বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করে। পুলিশ মামলাটি তদন্ত করে একই বছর আদালতে চার্জশিট দেয়। আদালত রাষ্ট্রপক্ষের ১৪ জনের সাক্ষী নিয়ে মঙ্গলবার আসামির উপস্থিতিতে এই রায় দেন। 

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দণ্ডপ্রাপ্ত বুলবুল খানকে কারাগারে পাঠানো হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম